সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৫৬ অপরাহ্ন, ৫ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বিতর্ক, এএফএর শাস্তি ও পদত্যাগের দাবি

আর্জেন্টিনা জাতীয় দলের আন্তর্জাতিক বিরতি এবার একের পর এক বিতর্কে জড়িয়েছে। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয় এবং সেই ম্যাচের আয়োজন নিয়ে সমালোচনার পর এবার বেনিনের বিপক্ষে ম্যাচকে ঘিরেও তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। এর মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভ্রমণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি হওয়ার আগেই দলটির ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে […]

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বিতর্ক, এএফএর শাস্তি ও পদত্যাগের দাবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আর্জেন্টিনা জাতীয় দলের আন্তর্জাতিক বিরতি এবার একের পর এক বিতর্কে জড়িয়েছে। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয় এবং সেই ম্যাচের আয়োজন নিয়ে সমালোচনার পর এবার বেনিনের বিপক্ষে ম্যাচকে ঘিরেও তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। এর মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভ্রমণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি হওয়ার আগেই দলটির ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হয়। এএফএর ভ্রমণ ব্যবস্থার কারণে বুরকিনা ফাসোকে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে নতুন করে দল সাজাতে হয়। দলটি কম খরচের একটি ফ্লাইটে আর্জেন্টিনায় আসে এবং কোনো বোনাসও পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ মুহূর্তে দল পরিবর্তনের পর ম্যাচের মাত্র তিন ঘণ্টা আগে খেলোয়াড়েরা আর্জেন্টিনায় পৌঁছান।

দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামের পর্যাপ্ত সময় না পেয়েই মাঠে নামতে হয় তাদের। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানের হার নিয়ে দেশটির সংবাদমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর আগে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয় নিয়ে তেমন আলোচনা না হলেও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর পরিস্থিতি বদলে যায়।

এদিকে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিতর্ক। মেগাস্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের আগে বেনিন দলের খেলোয়াড়দেরও নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।

বেনিন দলের থাকার হোটেলে গরম পানি ছিল না। প্রয়োজনীয় কিছু সরঞ্জামেরও ঘাটতি ছিল। অনুশীলনের জন্য কৃত্রিম ঘাসের মাঠ এবং ফিটনেস কক্ষও পেশাদার দলের উপযোগী ছিল না বলে অভিযোগ করা হয়েছে। দলটি প্রায় ২৩ ঘণ্টার ইকোনমি ক্লাসের ফ্লাইটে আর্জেন্টিনায় পৌঁছায়। এ সময় দলের ভিডিও বিশ্লেষক জোনাস বিদে জ্ঞান হারিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বেনিনের কয়েকজন খেলোয়াড়ও দলে থাকতে পারেননি। তারা হলেন বেসিকতাসের জুনিয়র ওলাইতান, টিপিএসের শার্লেমেন আজোনিতোদে এবং ভিপিএসের সাহিদ নগোবি। তবে পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরছে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতির সমালোচনা করেছেন ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের অনেকের জন্য আর্জেন্টিনায় এসে খেলা জীবনের একটি দারুণ অভিজ্ঞতা হলেও এমন পরিস্থিতিতে বিশ্বকাপ রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামা তাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা।

মোলিনা আরও বলেন, আর্জেন্টিনার দর্শকেরা অর্থ দিয়ে একটি শক্তিশালী আফ্রিকান দলের বিপক্ষে ম্যাচ দেখতে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সামনে মাঠে নামে এমন একটি তরুণ দল, যার খেলোয়াড়দের কয়েকজন ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই বিমান থেকে নেমেছেন এবং তাদের কয়েকজন এখনো পেশাদার ফুটবলারও নন।

ঘটনার জন্য আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশন উভয়েরই সমালোচনা করেছেন মোলিনা। তার মতে, এমন ব্যবস্থাপনার জন্য শাস্তি এবং পদত্যাগের মতো পদক্ষেপও হওয়া উচিত।

তবে এসব বিতর্কের মধ্যে মেসিকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের আবেগ ও প্রত্যাশায় কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচকে ঘিরে আলাদা আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে। এখন সেই ম্যাচটি কীভাবে অনুষ্ঠিত হয় এবং বিতর্কিত পরিস্থিতির কোনো প্রভাব মাঠের খেলায় পড়ে কি না, সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ