সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:০০ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মে মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ফলে এপ্রিল মাসের নির্ধারিত দামই আগামী মাসেও বহাল থাকবে। মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকাই […]

মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মে মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ফলে এপ্রিল মাসের নির্ধারিত দামই আগামী মাসেও বহাল থাকবে।

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকাই থাকছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সাধারণত প্রতি মাসেই দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই মে মাসের জন্য বিদ্যমান দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ