সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৭ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

মোদিকে ‘নজরানা’ দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের ডাকা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ‘মুজিববাদের পথ ধরে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির […]

মোদিকে ‘নজরানা’ দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের ডাকা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ‘মুজিববাদের পথ ধরে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘নজরানা’ দেওয়ার চেষ্টা করছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যার বাপ বলেছিলেন ‘উই রিভল্ট’, তারই সন্তান তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করছেন।”

তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীন পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেছে। সেই প্রেক্ষাপটে তিনি বিএনপির রাজনীতির সমালোচনা করেন।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি যদি মুজিববাদের পথে যেতে চান, মনে রাখবেন আওয়ামী লীগের চেয়ে বড় মুজিববাদী হতে পারবেন না।”

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সমালোচনা করেন। সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা যদি সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও নাগরিকদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা নাকে খত দিয়ে পদত্যাগ করুন। আর যদি সম্মানের সঙ্গে পদত্যাগ না করেন, তাহলে এ দেশের জনগণ টেনে-হিঁচড়ে পদত্যাগ করাতে বাধ্য হবে।”

পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে পাটওয়ারী বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু তিনি আমাদের সীমান্তের হত্যাকাণ্ড, পুশইন দেখেন না। আপনার চোখে শুধু ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায়, সেই পথে আপনি তারেক রহমানের পথ ধরে হাঁটছেন।”

বক্তব্যের শেষদিকে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানের প্রতিও ইঙ্গিত করে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনিও মুজিববাদের পথ ধরে হাঁটার চেষ্টা করেন, তাহলে আপনাকেও শায়েস্তা করার জন্য আমরা প্রস্তুত আছি। তখন আপনি কোন খলিল ভাই, আমরা তা চিনব না।”

শাহবাগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পুশইন রোধ এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ