সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:৪৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বন্ধ গাড়িতে গরমে শিশুর মৃত্যু, ঘরে পার্টিতে ব্যস্ত বাবা-মা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্রচণ্ড গরমের মধ্যে বন্ধ গাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় শিশুটির বাবা-মা বাড়িতে পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে পার্টিতে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রোববার অঙ্গরাজ্যটির পেয়োরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সেদিন একটি চার্চে অন্য এক শিশুর ব্যাপটিজম অনুষ্ঠান থেকে ফেরার পর দুপুর ১টার দিকে থিও সাবো […]

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বন্ধ গাড়িতে গরমে শিশুর মৃত্যু, ঘরে পার্টিতে ব্যস্ত বাবা-মা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্রচণ্ড গরমের মধ্যে বন্ধ গাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় শিশুটির বাবা-মা বাড়িতে পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে পার্টিতে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার অঙ্গরাজ্যটির পেয়োরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেদিন একটি চার্চে অন্য এক শিশুর ব্যাপটিজম অনুষ্ঠান থেকে ফেরার পর দুপুর ১টার দিকে থিও সাবো নামের শিশুটিকে গাড়িতে রেখেই ভুলক্রমে গাড়ির দরজা বন্ধ করে দেন তার বাবা-মা। পরে বাড়ির ভেতরে প্রায় ৫০ জন অতিথিকে নিয়ে পার্টি চলতে থাকে।

প্রায় আড়াই ঘণ্টা পর পরিবারের সদস্যরা খেয়াল করেন, থিওকে কোথাও পাওয়া যাচ্ছে না। পরে তাকে বন্ধ গাড়ির ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

বড় ছেলের ওপর দায় চাপানোর অভিযোগ

আটকের পর শিশুটির বাবা মিহাইল সাবো দাবি করেন, তিনি তার ১৪ বছর বয়সী বড় ছেলেকে থিওকে গাড়ি থেকে নিয়ে আসতে বলেছিলেন। তবে ওই কিশোর বাবার এই দাবি অস্বীকার করে জানায়, তাকে ছোট ভাইকে গাড়ি থেকে নিয়ে আসার কথা বলা হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর শিশুটির বাবার বিরুদ্ধে দায়িত্ব এড়াতে বড় ছেলের ওপর দায় চাপানোর চেষ্টার অভিযোগও উঠেছে।

বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

থিওর বাবা মিহাইল সাবো ও মা আনকা সাবোর বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। তাদের আরও চার সন্তান রয়েছে, যাদের বয়স ১৮, ১৫, ১৪ ও ৯ বছর।

ম্যারিকোপা কাউন্টি সুপিরিয়র কোর্টে শুনানির একটি ভিডিওতে নিহত শিশুটির মাকে কাঁদতে এবং তার বাবাকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়।

সূত্র: দ্য সান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ