যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটের দিকে অঙ্গরাজ্যের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটের দিকে অঙ্গরাজ্যের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
সক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি। এ ছাড়া কোনো ভবনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
সূত্র: আনাদোলু এজেন্সি