সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:২৯ পিএম, ৭ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কংগ্রেসম্যানের বিরোধিতা সত্ত্বেও মসজিদ নির্মাণের অনুমোদন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকিনিতে একটি নতুন মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। স্থানীয় রিপাবলিকান কংগ্রেসম্যান কিথ সেলফের তীব্র আপত্তি ও প্রকল্পটি বাতিলের দাবির মধ্যেই এই অনুমোদন দেওয়া হয়। ম্যাকিনির ৫ দশমিক ৫ একর জমিতে ‘ইসলামিক অ্যাসোসিয়েশন অব ম্যাকিনি’র উদ্যোগে মসজিদ ও ইসলামিক সেন্টারটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সিটি কাউন্সিলের সদস্যদের […]

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কংগ্রেসম্যানের বিরোধিতা সত্ত্বেও মসজিদ নির্মাণের অনুমোদন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকিনিতে একটি নতুন মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। স্থানীয় রিপাবলিকান কংগ্রেসম্যান কিথ সেলফের তীব্র আপত্তি ও প্রকল্পটি বাতিলের দাবির মধ্যেই এই অনুমোদন দেওয়া হয়।

ম্যাকিনির ৫ দশমিক ৫ একর জমিতে ‘ইসলামিক অ্যাসোসিয়েশন অব ম্যাকিনি’র উদ্যোগে মসজিদ ও ইসলামিক সেন্টারটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সিটি কাউন্সিলের সদস্যদের মতে, প্রস্তাবিত প্রকল্পটি শহরের বিদ্যমান জোনিং ও অন্যান্য নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সিটি কাউন্সিলের শুনানিতে কিথ সেলফ প্রকল্পটির বিরোধিতা করে ‘পলিটিক্যাল ইসলাম’ ও শরিয়া আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাল্যবিবাহ, অনার কিলিংসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাজ্যের ‘গ্রুমিং গ্যাং’ নিয়েও তিনি অভিযোগ তুলে ধরেন। তবে এসব বক্তব্যের মধ্যে উল্লেখ করা কিছু পরিসংখ্যানের নির্ভরযোগ্য সরকারি বা অন্যান্য তথ্যসূত্র পাওয়া যায়নি।

ভার্জিনিয়া পার্কওয়ে ও ক্রুচার ক্রসিংয়ের কাছে প্রস্তাবিত মসজিদটি নিয়ে ২০২৪ সাল থেকেই আলোচনা ও বিতর্ক চলে আসছিল। শুরুতে স্থানীয় পর্যায়ে যানজট, অবকাঠামো এবং পানি নিষ্কাশন নিয়ে উদ্বেগ ছিল। পরে প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হয় এবং যানবাহন চলাচল ও পানি নিষ্কাশনের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সমীক্ষাও চালায় সংশ্লিষ্ট সংগঠন।

প্রকল্পটি নিয়ে বিতর্কের মধ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রস্তাবিত মসজিদের জায়গায় লাগানো একটি সাইনবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটে। সাইনবোর্ডে বড় একটি ক্রস চিহ্ন আঁকা এবং যিশু খ্রিস্টের নাম লেখার অভিযোগ ওঠে।

সিটি কাউন্সিলের শুনানিতে দেড় শতাধিক মানুষ বক্তব্য দেন। এর মধ্যেই কিথ সেলফ সরাসরি প্রকল্পটির বিরোধিতা করলেও শেষ পর্যন্ত কাউন্সিল সদস্যরা সর্বসম্মতভাবে জোনিং আবেদন অনুমোদন করেন।

কাউন্সিল সদস্য জাস্টিন বেলার প্রকল্পটি ঘিরে রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন। তিনি বিষয়টিকে নির্বাচনি বছরে ভয় ও বিভাজন তৈরির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, মানুষকে বিভক্ত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তবে জোনিং অনুমোদন পাওয়ার অর্থ মসজিদটির নির্মাণকাজ সঙ্গে সঙ্গে শুরু করা যাবে—এমন নয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ভবিষ্যতে ভবন নির্মাণের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ