সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:১৪ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি মাহফুজুল হক নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ মাহফুজুল হক (৪৩)। তিনি জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’-এর ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। খাবার পৌঁছে দিতে গিয়েই তিনি হামলার শিকার হন। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। […]

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি মাহফুজুল হক নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ মাহফুজুল হক (৪৩)। তিনি জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’-এর ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। খাবার পৌঁছে দিতে গিয়েই তিনি হামলার শিকার হন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা মাহফুজুল হককে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে গুলির আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে মাহফুজুল হকের ব্যবহৃত গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। গাড়ির পাশে ‘ডোরড্যাশ’-এর একটি বড় ডেলিভারি ব্যাগও উদ্ধার করা হয়। এছাড়া যেখানে তিনি পড়ে ছিলেন, সেখান থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে রাইফেলের ব্যবহৃত দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

স্কট স্মলের ভাষ্য, ঘটনাস্থলের আলামত থেকে ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু হিসেবে মাহফুজুল হককে টার্গেট করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, কালো পোশাক পরা মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় বা ছবি এখনো প্রকাশ করা হয়নি।

তদন্তে আরও জানা গেছে, মাহফুজুল হক যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে বসবাসকারীদের কেউ ডোরড্যাশের মাধ্যমে কোনো খাবার অর্ডার করেননি। ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে খাবারসহ একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। তবে সেটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

ঘটনার পর এক বিবৃতিতে ডোরড্যাশের একজন মুখপাত্র জানান, এই মর্মান্তিক ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। ঘটনার তদন্তে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এনবিসি১০ ফিলাডেলফিয়ার প্রতিবেদনে নিহত মাহফুজুল হকের জাতীয়তা উল্লেখ না থাকলেও, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একাধিক সংবাদমাধ্যম তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেছে।

ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বা অনলাইনে বেনামে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনবিসি১০ ফিলাডেলফিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ