সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
৩:০৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনে সময়সীমা নিয়ে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনের সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। গত ২৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনের শেষ দিন সাপ্তাহিক বা সরকারি ছুটিতে পড়লেই স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়বে না। গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায় আবেদনের সাধারণ সময়সীমা এবং অভিবাসন সুবিধা […]

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনে সময়সীমা নিয়ে নতুন নিয়ম

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনের সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। গত ২৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনের শেষ দিন সাপ্তাহিক বা সরকারি ছুটিতে পড়লেই স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়বে না।

গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায় আবেদনের সাধারণ সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের শেষ তারিখের মধ্যে পার্থক্য স্পষ্ট করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজে জমা দিতে হয়—এমন কিছু আবেদনের শেষ দিন শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়লে পরবর্তী কর্মদিবসে জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। তবে এ সুবিধা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে ছুটির দিনের জন্য স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। তাই আবেদনকারীদের সংশ্লিষ্ট ফরমের নির্দেশনা অনুসরণ করতে হবে।

২১ বছর বয়সসীমার ক্ষেত্রে বিশেষ সতর্কতা

পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্কদের কিছু শ্রেণিতে বয়স একটি গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্ত। এসব ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমার মধ্যে আবেদন করা জরুরি।

বিশেষ করে, কিছু অভিবাসন সুবিধার জন্য ২১ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদন করতে হয়। আবেদনের শেষ দিন ছুটির দিনে পড়লেও বয়সভিত্তিক যোগ্যতার সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ফলে নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেলে আবেদনকারী সংশ্লিষ্ট সুবিধার যোগ্যতা হারাতে পারেন।

এইচ-১বি ভিসাধারীদেরও সতর্ক থাকতে হবে

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগকর্তাদের আই-৯৪ নথিতে উল্লেখিত অনুমোদিত অবস্থানের মেয়াদ খেয়াল রাখতে হবে। মেয়াদ শেষ হওয়ার দিন সরকারি বা সাপ্তাহিক ছুটিতে পড়লেও অবস্থানের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়বে না।

তাই অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় আবেদন বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। অন্যথায় অভিবাসনসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

আবেদনকারীদের করণীয়

আবেদন জমা দেওয়ার আগে শেষ তারিখটি সাধারণ দাপ্তরিক সময়সীমা, নাকি বয়স বা অন্য কোনো যোগ্যতা নির্ধারণের তারিখ—তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি আবেদনটি অনলাইনে নাকি কাগজে জমা দিতে হবে, সে বিষয়েও নিশ্চিত হতে হবে।

বিশেষ করে বয়সসীমার কাছাকাছি থাকা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের শেষ দিনের ওপর নির্ভর না করে আগেভাগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ