Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৩৬ পিএম, ৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং […]

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও আরও সমৃদ্ধি, অগ্রগতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।

চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং গণতন্ত্র, স্বাধীনতা, আত্মত্যাগ, মানবিক মূল্যবোধ ও বিশ্বে আমেরিকার অবদানের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি বলেন, আমেরিকার এই দীর্ঘ পথচলা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে রয়েছে।

তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে।

চিঠিতে তিনি বলেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সংকটে মার্কিন সরকারের অব্যাহত সমর্থন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে বলেও চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ-সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ