সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:২৫ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে গ্রেফতার ১০ বাংলাদেশি অপরাধীর পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। ডিএইচএসের আওতাধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, গত এক বছরে তারা প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে […]

যুক্তরাষ্ট্রে গ্রেফতার ১০ বাংলাদেশি অপরাধীর পরিচয় প্রকাশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

ডিএইচএসের আওতাধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, গত এক বছরে তারা প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ৫৬ হাজার জন দণ্ডপ্রাপ্ত গুরুতর অপরাধী। এই অভিযানে আটক ১০ বাংলাদেশিকে সংস্থাটি ‘খারাপের চেয়েও খারাপ’ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতা, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি, সশস্ত্র ডাকাতি-ছিনতাই, হামলা এবং অস্ত্র-সংক্রান্ত অপরাধের মতো অভিযোগ রয়েছে।

ডিএইচএসের উপসহকারী মন্ত্রী লরেন বিস এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক অভিযানে গুরুতর অপরাধে জড়িত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তার ভাষায়, “যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে, তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ থাকা উচিত নয়। তারা সমাজের জন্য বড় হুমকি।”

প্রকাশিত তালিকা অনুযায়ী, কাজী আবু সাঈদকে ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে খারাপ কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

শাহেদ হাসানকে নর্থ ক্যারোলিনার র‌্যালি শহর থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগ রয়েছে।

মোহাম্মদ আহমেদকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধের অভিযোগ রয়েছে। একইভাবে নিউইয়র্ক সিটির কুইন্স এলাকা থেকে এমডি হোসেনকে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

মাহতাবউদ্দিন আহমেদকে ভার্জিনিয়ার চ্যান্টিলি শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাঁজা বিক্রি এবং হ্যালুসিনোজেন জাতীয় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। টেক্সাসের মার্লিন শহর থেকে গ্রেফতার করা হয়েছে নেওয়াজ খানকে, যার বিরুদ্ধে বিপজ্জনক মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

এ ছাড়া শাহরিয়ার আবিরকে ফ্লোরিডার পেনসাকোলা থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আলমগীর চৌধুরীকে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে। ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে গ্রেফতার হওয়া ইশতিয়াক রাফিকের বিরুদ্ধে রয়েছে অস্ত্র-সংক্রান্ত অপরাধ এবং সিন্থেটিক মাদক রাখার অভিযোগ।

সবশেষে কনক পারভেজকে অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডিএইচএস বলছে, এই অভিযান মূলত এমন ব্যক্তিদের লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে যারা জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত। ট্রাম্প প্রশাসনের শূন্য-সহনশীলতা নীতির অংশ হিসেবে সহিংস, শোষণমূলক ও সংঘবদ্ধ অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ