সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:০২ পিএম, ৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। সেখান থেকে আরেকটি […]

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এর আগে স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগেই একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ৪ মে ঢাকায় আনা হয়েছে।

এদিকে, নিহত দুই পিএইচডি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ