সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৫:২২ পিএম, ৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে রোলবার্ট জোয়াচিন নামে এক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে রয়েছেন। নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ […]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে রোলবার্ট জোয়াচিন নামে এক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে রয়েছেন।

নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। দোকানটির ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু প্রথম আলোকে জানান, তিনি প্রায় তিন মাস আগে সেখানে যোগ দেন। নীলুফারের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে।

দোকানের জায়গার মালিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার সকালে রোলবার্ট জোয়াচিন এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। পরে তিনি আবার বৃহস্পতিবার ভোরে দোকানে এসে ভাঙচুর শুরু করেন। এ সময় নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে তাঁর ওপর হামলা চালানো হয়।

আরিফ আহমেদ আরও বলেন, ভোর সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে নীলুফার দোকানের বাইরে শব্দ শুনে বের হন। তখনই হামলাকারী তাঁর ওপর আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে দোকানের সামনে রোলবার্ট জোয়াচিন প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন। পরে তিনি নীলুফারকে আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়।

ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে হাসপাতালে নিয়ে যান। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনায় কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ