সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৬:৩০ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে শুল্ক আরও ১ শতাংশ কমল, নির্দিষ্ট পণ্যে মিলবে শূন্য শুল্ক সুবিধা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন দ্বিপাক্ষিক পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। দীর্ঘ নয় মাসের ধারাবাহিক আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত রূপ পেল। চুক্তি অনুযায়ী, […]

যুক্তরাষ্ট্রে শুল্ক আরও ১ শতাংশ কমল, নির্দিষ্ট পণ্যে মিলবে শূন্য শুল্ক সুবিধা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন দ্বিপাক্ষিক পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। দীর্ঘ নয় মাসের ধারাবাহিক আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত রূপ পেল।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্কহার কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনবে। এর আগে এই হার ছিল ৩৭ শতাংশ, যা গত বছরের আগস্টে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছিল। সর্বশেষ এই চুক্তির মাধ্যমে তা আরও ১ শতাংশ হ্রাস পেল।

চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু পোশাক ও টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে শূন্য শতাংশ শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

চুক্তি স্বাক্ষর শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এই সমঝোতা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের বাজারে পারস্পরিক প্রবেশাধিকার আরও বিস্তৃত হবে।

বাংলাদেশের প্রধান আলোচক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, শুল্কহার ২০ শতাংশ থেকে ১৯ শতাংশে নামায় রপ্তানিকারকরা সরাসরি সুবিধা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট পোশাক পণ্যে শূন্য শুল্ক সুবিধা বাংলাদেশের তৈরি পোশাক খাতকে নতুন গতি দেবে।

সোমবারই চুক্তিটি বাংলাদেশের উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। উভয় দেশের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর এটি কার্যকর হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ