সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে বিশ্ব খাদ্যবাজারে নতুন চাপ, দাম বাড়ার সতর্কতা জাতিসংঘের

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে নতুন চাপ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি ও সার খরচ বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব এখন আন্তর্জাতিক খাদ্যবাজারে দৃশ্যমান। এফএওর সর্বশেষ ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, মার্চ মাসে বৈশ্বিক খাদ্যমূল্য ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর […]

যুদ্ধের প্রভাবে বিশ্ব খাদ্যবাজারে নতুন চাপ, দাম বাড়ার সতর্কতা জাতিসংঘের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে নতুন চাপ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি ও সার খরচ বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব এখন আন্তর্জাতিক খাদ্যবাজারে দৃশ্যমান।

এফএওর সর্বশেষ ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, মার্চ মাসে বৈশ্বিক খাদ্যমূল্য ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো আন্তর্জাতিক খাদ্যমূল্য ঊর্ধ্বমুখী থাকল।

সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহন ব্যয় বেড়েছে। বিশেষ করে ভোজ্যতেল ও চিনির দামে তুলনামূলক বেশি চাপ তৈরি হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা দীর্ঘ হলে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জ্বালানি ব্যয় বাড়লে সার, সেচ, শিপিং এবং সংরক্ষণ খরচও বাড়ে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে খাদ্যমূল্যে প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত দীর্ঘস্থায়ী হলে কৃষকেরা সার ব্যবহার কমাতে বা কম খরচের ফসলে ঝুঁকতে পারেন। এতে আগামী মৌসুমে উৎপাদন কমে গিয়ে বৈশ্বিক খাদ্য সরবরাহে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ