সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৪৩ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে ঈশ্বরের সমর্থন আছে: ট্রাম্প

ইরানকে আরও ব্যাপক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান এই সংঘাতকে তিনি নতুন এক ব্যাখ্যায় উপস্থাপন করেছেন, যেখানে তার দাবি—যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নাকি ঈশ্বরের সমর্থনপুষ্ট। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানকে তিনি নৈতিক ও ধর্মীয়ভাবে সঠিক মনে করেন। তার ভাষ্য, ঈশ্বর মানুষের নিরাপত্তা […]

যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে ঈশ্বরের সমর্থন আছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে আরও ব্যাপক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান এই সংঘাতকে তিনি নতুন এক ব্যাখ্যায় উপস্থাপন করেছেন, যেখানে তার দাবি—যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নাকি ঈশ্বরের সমর্থনপুষ্ট।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানকে তিনি নৈতিক ও ধর্মীয়ভাবে সঠিক মনে করেন। তার ভাষ্য, ঈশ্বর মানুষের নিরাপত্তা চান, আর সে কারণেই যুক্তরাষ্ট্র যা করছে, তা সঠিক পথে রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্পের এই মন্তব্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে তার অবস্থানের কিছুটা পরিবর্তনও দেখা গেছে। এর আগে তিনি কখনো ‘রেজিম পরিবর্তন’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধে জড়িয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি বিষয়টিকে ধর্মীয় ও নৈতিক আবরণে তুলে ধরছেন।

এদিকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথাও আবার তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলা সম্ভব। তার দাবি, ইরানের জনগণ নিজেদের সরকার পরিবর্তন চায় এবং এ কারণে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকে তারা সমর্থন করছে।

সংঘাত নিয়ে ঈশ্বরের দিকনির্দেশনা চেয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি বলেন, সহিংসতা ঈশ্বরের পছন্দ নয়, তাঁর নিজেরও নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে তিনি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন এবং সেগুলো বর্তমান যুদ্ধের চেয়ে তাকে বেশি তৃপ্তি দেয়।

ট্রাম্পের এসব মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ধ্বংস ডেকে এনেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ