সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৪২ পিএম, ১৯ মার্চ ২০২৬

যুদ্ধ ব্যয়ে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার চেয়েছে পেন্টাগন

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন কংগ্রেসের কাছে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে সরাসরি নিশ্চিত না করলেও ইঙ্গিত দিয়েছেন যে, চাহিদার অঙ্ক পরিবর্তনশীল হতে পারে। তিনি বলেন, সামরিক অভিযান পরিচালনা ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে […]

যুদ্ধ ব্যয়ে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার চেয়েছে পেন্টাগন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন কংগ্রেসের কাছে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে সরাসরি নিশ্চিত না করলেও ইঙ্গিত দিয়েছেন যে, চাহিদার অঙ্ক পরিবর্তনশীল হতে পারে। তিনি বলেন, সামরিক অভিযান পরিচালনা ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে কংগ্রেসের সহযোগিতা চাওয়া হচ্ছে।

আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগ ইতোমধ্যে হোয়াইট হাউস-এর কাছে এই অতিরিক্ত অর্থের প্রস্তাব দিয়েছে। তবে এটি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এই বিপুল অর্থের অনুমোদনের জন্য কংগ্রেসের সম্মতি প্রয়োজন হলেও রাজনৈতিক সমর্থন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, কংগ্রেস এখনো এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি এবং এর পরিধি ও কৌশল নিয়ে ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ছে।

এদিকে যুদ্ধের সম্ভাব্য সময়সীমা নিয়েও স্পষ্ট কোনো অবস্থান দেননি হেগসেথ। তিনি জানান, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেবেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ইতোমধ্যে ৮০০ বিলিয়ন ডলারের বেশি অনুমোদিত হয়েছে। এর বাইরে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের এই প্রস্তাব সামগ্রিক ব্যয়ে বড় চাপ সৃষ্টি করতে পারে। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসনের ট্যাক্স-কাট বিলের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আরও ১৫০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ