রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠপট্টিতে অবস্থিত একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রথমে ৫টি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও ৩টি ইউনিট যোগ করা হয়। […]
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠপট্টিতে অবস্থিত একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রথমে ৫টি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও ৩টি ইউনিট যোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারের মাছ ও কাঠের মার্কেটের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি মাল্টিব্যান্ড ডায়াপার গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত পাশের কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে।
এদিকে একই রাতে রাজধানীর বংশাল এলাকার আগামাসি লেনের একটি জুতার কারখানায় পৃথক আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
দুই স্থানের আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।