সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:২২ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

রাজনৈতিক শিষ্টাচার ও সংলাপের দরজা খোলা রাখা জরুরি: সারজিস আলম

দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক প্রতিদ্বন্দ্বিতা থাকাটা স্বাভাবিক, তবে এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান। সেখানে তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন দল, ভিন্ন মত ও কর্মসূচি থাকবে, পক্ষ-বিপক্ষের অবস্থানও […]

রাজনৈতিক শিষ্টাচার ও সংলাপের দরজা খোলা রাখা জরুরি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক প্রতিদ্বন্দ্বিতা থাকাটা স্বাভাবিক, তবে এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান। সেখানে তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন দল, ভিন্ন মত ও কর্মসূচি থাকবে, পক্ষ-বিপক্ষের অবস্থানও থাকবে। এসব নিয়ে যুক্তি ও কথার লড়াই চলবে—এটাই স্বাভাবিক। তবে সেই লড়াই যেন শালীনতা ও সম্মানের সীমা অতিক্রম না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সারজিস আলম মনে করেন, রাজনীতিবিদদের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কল্যাণ ও জনগণের স্বার্থ রক্ষা করা। এ লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক যোগাযোগের পরিবেশ বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিনিময় ও আলোচনার সুযোগ খোলা রাখা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংলাপের পথ বন্ধ করে দেওয়া উচিত নয়। বরং দায়িত্বশীলভাবে সেই দরজা খোলা রাখা সকল রাজনৈতিক শক্তিরই কর্তব্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ