সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:০৪ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রাস্তা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচি শুরু করলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিনই রাস্তা পরিষ্কারের মাধ্যমে নিজের কার্যক্রম শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার ভোরে ফজরের নামাজের পর মিরপুরের মনিপুর এলাকায় বাইতুর নুর মসজিদের সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে বেশ কিছুক্ষণ রাস্তার […]

রাস্তা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচি শুরু করলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিনই রাস্তা পরিষ্কারের মাধ্যমে নিজের কার্যক্রম শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার ভোরে ফজরের নামাজের পর মিরপুরের মনিপুর এলাকায় বাইতুর নুর মসজিদের সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি।

এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে বেশ কিছুক্ষণ রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। তাঁর সঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরাও অংশ নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। সংসদে ভালো কিছু করার পাশাপাশি সংস্কারের মাধ্যমে সমাজের সব ধরনের ময়লা দূর করাই আমাদের লক্ষ্য। রাস্তা-ড্রেনের আবর্জনার পাশাপাশি মানুষের মন থেকেও ময়লা দূর করতে চাই।”

তিনি বলেন, “নির্বাচিত হলে প্রথম দিনের কাজ শুরু করবো রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে—এই অঙ্গীকার করেছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই আজ এখানে এসেছি। এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে পরিবেশ ও মন—দুটোই সুন্দর থাকবে।”

জামায়াত আমির বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মনোজগতেও ইতিবাচক প্রভাব ফেলে। এতে মানুষ দায়িত্বশীল ও মানবিক হয়ে ওঠে। আমাদের দেশ ছোট, সবাই নিজ নিজ এলাকা পরিষ্কার রাখলে পুরো দেশটাই পরিচ্ছন্ন হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এটি কোনো লোকদেখানো কর্মসূচি নয়। আমাদের প্রতিটি ইউনিট ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে এই পরিচ্ছন্নতার কাজে অংশ নেবে। সরকারি তহবিল পাওয়া যাক বা না যাক, এই এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তবে সরকারের কাছ থেকে ন্যায্য সহযোগিতাও প্রত্যাশা করি।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমার প্রতিদ্বন্দ্বীরাও ভালো মিরপুর-কাফরুল গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদেরও অভিনন্দন জানাই। দলমত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, ঢাকায় অবস্থান করলে প্রতিদিন নিজে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন এবং ঢাকার বাইরে গেলেও স্থানীয় সহকর্মীদের সঙ্গে একই উদ্যোগ গ্রহণ করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই আন্দোলনের প্রতি অবমাননার শামিল। জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।”

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ