সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৩২ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫

রেকর্ড বইয়ে লেবুশানে

অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন গোলাপি বলের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই সংস্করণে এক হাজার রানের মাইলফলক পেরিয়ে তিনি নাম তুললেন রেকর্ড বইয়ে। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলায় এই অর্জন সম্পূর্ণ করেন তিনি। ম্যাচ শুরুর আগে লাবুশেনের গোলাপি বলের টেস্টে […]

রেকর্ড বইয়ে লেবুশানে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন গোলাপি বলের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই সংস্করণে এক হাজার রানের মাইলফলক পেরিয়ে তিনি নাম তুললেন রেকর্ড বইয়ে। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলায় এই অর্জন সম্পূর্ণ করেন তিনি।

ম্যাচ শুরুর আগে লাবুশেনের গোলাপি বলের টেস্টে সংগ্রহ ছিল ৯৫৮ রান। শুক্রবার (৫ ডিসেম্বর) ব্যাট হাতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার। মাত্র অর্ধশতক পূরণের সঙ্গেই পৌঁছে যান এক হাজার রানের ঐতিহাসিক মাইলফলকে। ৩১ বছর বয়সী লাবুশেন ৭৮ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল নয়টি চারের সঙ্গে একটি ছয়। তার ইনিংসেই ভর করে প্রথম ইনিংসে শক্ত অবস্থান গড়ে তোলে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭৮/৬, যা ইংল্যান্ডের চেয়ে ৪৪ রান বেশি।

গোলাপি বলের টেস্টে বর্তমানে লাবুশেনের মোট রান ১,০২৩—গড় ৬৩.৯৩, যার মধ্যে রয়েছে চারটি শতক ও পাঁচটি অর্ধশতক। তালিকার দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ ও অধিনায়ক স্টিভ স্মিথ।

গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক
১. মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া) – ১০২৩ রান, ১০* ম্যাচ
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ৮৩৩ রান, ১৪ ম্যাচ
৩. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৭৫৩ রান, ৯ ম্যাচ
৪. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) – ৭৫২ রান, ১১ ম্যাচ
৫. জো রুট (ইংল্যান্ড) – ৬৩৯ রান, ৮ ম্যাচ
৬. উসমান খাজা (অস্ট্রেলিয়া) – ৫৭৫ রান, ৯ ম্যাচ

এতেই শেষ নয়, একই ম্যাচে লাবুশেন স্পর্শ করেছেন আরেক গুরুত্বপূর্ণ মাইলফলক—অস্ট্রেলিয়ার ইতিহাসে ২৪তম ব্যাটার হিসেবে তিনি পেরিয়েছেন ৪,৫০০ টেস্ট রানের ঘর। বর্তমানে তার সংগ্রহ ৪,৫৬০ রান; ১০৭ ইনিংসে গড় ৪৬.৫৩, সঙ্গে রয়েছে ১১টি শতক ও ২৫টি অর্ধশতক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ