জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘নারীশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রোববার। রাজধানীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই সংগঠনের কার্যক্রম শুরু হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি–তে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হবে। রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘নারীশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রোববার। রাজধানীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই সংগঠনের কার্যক্রম শুরু হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি–তে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হবে। রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ‘নারীশক্তির আত্মপ্রকাশ’ উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সেখানে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি বাড়তে থাকা সহিংসতা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিচার ও প্রতিকার নিয়ে আলোচনা করা হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক