সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:২৪ অপরাহ্ন, ৮ অক্টোবর ২০২৬

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

আদালতের লিফট চালু থাকা সত্ত্বেও হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে নেওয়ার অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আদালতের কাছে মানবিক বিবেচনায় হাতকড়া সামনে পরানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। পরে আদালত থেকে নামানোর সময়ও তাঁকে সিঁড়ি ব্যবহার করতে হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন […]

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আদালতের লিফট চালু থাকা সত্ত্বেও হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে নেওয়ার অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আদালতের কাছে মানবিক বিবেচনায় হাতকড়া সামনে পরানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। পরে আদালত থেকে নামানোর সময়ও তাঁকে সিঁড়ি ব্যবহার করতে হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকচালককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি পেছানোর এ আদেশ দেন।

এদিন মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কারাগারে থাকা আটজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারকের কাছে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলায় ওঠানোর বিষয়ে অভিযোগ জানান পলক।

তিনি বলেন, “এটা কী ধরনের সিস্টেম? লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।”

হাতকড়া নিয়ে বিচারকের সঙ্গে কথা

পলকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবে পলক বলেন, “এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথরিটি। আপনার না। হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।”

এ সময় সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমানকে উদ্দেশ করে পলক বলেন, “পিপির মনে রাখা দরকার, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।”

শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও পলককে সিঁড়ি দিয়ে হেঁটে নামতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, “লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।”

এ সময় পলকের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তরিকুল ইসলামসহ অন্যরাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মামলায় কারাগারে ১০ আসামি

মো. হোসেন হত্যা মামলায় মোট ৩৪ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২০ জন শুরু থেকেই পলাতক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিন কারাগারে থাকা আটজনকে আদালতে হাজির করা হয়।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ