সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম দিপালী। তিনি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে। শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে লেবাননে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শোকবার্তায় বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানানো […]

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম দিপালী। তিনি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।

শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে লেবাননে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের শোকবার্তায় বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিজের কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় দিপালী নিহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। কফিলের এক পরিচিত প্রতিবেশীর মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে বলে দূতাবাস জানিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রের বরাতে আরও জানানো হয়, মরহুমার মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে দূতাবাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লেবাননে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ