তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন ওই এলাকার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী এই প্রতিবাদ জানান। এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বাস্তবে জ্বালানি সংকট থাকলেও সরকার তা স্বীকার করছে না। সংসদে তেলের অভাব নেই […]
ছবি: সংগৃহীত
তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন ওই এলাকার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী এই প্রতিবাদ জানান।
এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বাস্তবে জ্বালানি সংকট থাকলেও সরকার তা স্বীকার করছে না। সংসদে তেলের অভাব নেই বলা হলেও সাধারণ মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎ পাচ্ছে না—এমন অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, মানুষ যখন অন্ধকারে থাকে, তখন প্রতিবাদ হিসেবে তাদের হাতে মোমবাতি তুলে দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের ভোগান্তি বেড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজকর্মও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।