শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি শহীদ ওসমান হাদির কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। কবর […]
ছবি: সংগৃহীত
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি শহীদ ওসমান হাদির কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
কবর জিয়ারত শেষে ড. আতিক মুজাহিদ বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শহীদ ওসমান হাদির মতো আদর্শবান, সৎ, সাহসী ও যোগ্য হওয়ার তৌফিক দেন। তিনি প্রার্থনা করেন, যেন শহীদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার শক্তি ও প্রজ্ঞা দান করা হয়।
তিনি আরও বলেন, দেশের ৩০০টি সংসদীয় আসনে যেন শহীদ হাদির আদর্শে গড়ে ওঠা যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধিরা নির্বাচিত হন—যারা সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, দলের সদস্য কনকসহ আরও অনেকে।