সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৩৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবকে ঘিরে শাওনের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সীমা অতিক্রম করেছে এবং তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তাজুল ইসলাম। […]

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবকে ঘিরে শাওনের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সীমা অতিক্রম করেছে এবং তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তাজুল ইসলাম।

পোস্টে তিনি লেখেন, “জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার (শাওন) ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে।”

তিনি দাবি করেন, সম্প্রতি দুটি ঘটনার প্রেক্ষিতে শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে যে মন্তব্য করেছেন, তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তাজুল ইসলামের মতে, প্রথম ঘটনাটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং দ্বিতীয়টি একজন জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, উভয় ঘটনাই গুরুতর ও আমলযোগ্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে।

তাজুল ইসলাম আরও অভিযোগ করেন, শাওনের সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে জুলাই বিপ্লবকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

তিনি লেখেন, “এই মহিলার ফেসবুক জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে প্রোপাগান্ডা। একে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

এর আগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন, যেখানে তিনি দুটি ঘটনার প্রসঙ্গ টেনে নেত্রকোনা তার শ্বশুরবাড়ি হওয়ায় আনন্দ প্রকাশ করেন।

শাওন লিখেছিলেন, “আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শশুরবাড়ি… (ঘটনা ২ টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকে-ই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা)।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই পোস্টটির ব্যাখ্যা জানতে চান, আবার অনেকে এর সমালোচনা করেন।

এদিকে তাজুল ইসলামের বক্তব্য ও শাওনের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ