সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপিঃ নাসিরুদ্দিন পাটোয়ারী

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসনভিত্তিক সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে—এ কথা স্পষ্ট করে জানিয়েছে দলটির নেতৃত্ব। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপির কোনো প্রার্থীই ধানের শীষ কিংবা অন্য কোনো দলের […]

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপিঃ নাসিরুদ্দিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসনভিত্তিক সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে—এ কথা স্পষ্ট করে জানিয়েছে দলটির নেতৃত্ব। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এনসিপির কোনো প্রার্থীই ধানের শীষ কিংবা অন্য কোনো দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ভবিষ্যতে কারও সঙ্গে নির্বাচনী বোঝাপড়া হলেও সব প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীকেই ভোটের মাঠে থাকবেন। তার ভাষ্য অনুযায়ী, দলটি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রেখেই জনগণের সামনে যেতে চায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির অবস্থানও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং এই তারিখ পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই। তার অভিযোগ, নির্বাচন পিছিয়ে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কার কথা জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ না হওয়া এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে দলীয় প্রার্থীরা বাধা ও বিশৃঙ্খলার মুখে পড়ছেন বলেও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছে দলটি।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ তিন বাহিনীর ভূমিকার ওপর আস্থা প্রকাশ করলেও বাস্তব মাঠপর্যায়ে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এ সময় এনসিপি প্রতিনিধিদলকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আশ্বস্ত করা হয় যে, নির্বাচনী নিরাপত্তা বলয় আরও জোরদার করা হবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কঠোর অবস্থান নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ