সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪২ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ গ্রহণ করেছে। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছ থেকে সনদ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জন্য বরাদ্দ করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নিবন্ধন গ্রহণ শেষে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ প্রক্রিয়া শেষ করে প্রতীক পাওয়ায় তারা সন্তুষ্ট। আরপিও সংশোধনীকে স্বাগত জানিয়ে তিনি […]

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিলো এনসিপি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ গ্রহণ করেছে। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছ থেকে সনদ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জন্য বরাদ্দ করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।

নিবন্ধন গ্রহণ শেষে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ প্রক্রিয়া শেষ করে প্রতীক পাওয়ায় তারা সন্তুষ্ট। আরপিও সংশোধনীকে স্বাগত জানিয়ে তিনি দাবি করেন, এই সংস্কার বাতিলের চেষ্টা ও আদালতকে ব্যবহার করার প্রবণতা গণতন্ত্রের জন্য অস্বাস্থ্যকর।

প্রশাসনে ডিসি-এসপিদের বদলিকে তিনি রাজনৈতিক প্রভাবিত উল্লেখ করে বলেন, এই সিদ্ধান্ত নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিষয়টি ইসিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

গণভোট বিষয়ে সঠিক তথ্যপ্রবাহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণভোট সম্পর্কে পরিষ্কার প্রচারণা না হলে জনগণ বিভ্রান্ত হতে পারে। অপতথ্য ঠেকাতে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ