Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১০ পিএম, ১২ মে ২০২৬

শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শাপলা গণহত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তীতে জুলাই গণহত্যা ঘটতো না। মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, শাপলা গণহত্যা বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে। তার দাবি, সে […]

শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শাপলা গণহত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তীতে জুলাই গণহত্যা ঘটতো না।

মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, শাপলা গণহত্যা বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে। তার দাবি, সে সময় জবাবদিহিতা নিশ্চিত করা গেলে পরবর্তীতে “ফ্যাসিস্ট সরকার” আরেকটি গণহত্যা চালানোর সাহস পেত না।

তিনি রাজনৈতিক দলগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের সমালোচনা করে নাহিদ বলেন, সে সময় কিছু সংবাদমাধ্যম ভুক্তভোগীদের অপরাধী হিসেবে উপস্থাপন করেছিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে দেখানোর প্রবণতা তৈরি হয়েছিল।

তিনি বলেন, “ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখাকে আমরা অ্যালাও করবো না।”

বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার বিচার করা বর্তমান সরকারের দায়িত্ব।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা ও কাঁটাতারের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়। একই সঙ্গে তিনি বলেন, সীমান্ত রক্ষায় সরকার ব্যর্থ হলে জনগণই দায়িত্ব নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ