সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:০০ অপরাহ্ন, ৫ মে ২০২৬

শাপলা চত্বরের নিহতদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি ও বিচারের দাবি এনসিপির

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ওই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না। শাপলা চত্বরের গণহত্যার ১৩ […]

শাপলা চত্বরের নিহতদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি ও বিচারের দাবি এনসিপির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ওই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।

শাপলা চত্বরের গণহত্যার ১৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই: মানবতাবিরোধী অপরাধ, ঐতিহাসিক দায়, বিচার এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, ‘৫ মের শহীদেরা সব থেকে কম আলোচিত। তাঁদের ন্যূনতম স্মরণ করার সুযোগটুকুও আওয়ামী লীগ দিতে চায়নি। ৫ মে কেউ মারা গেছে—এ তথ্য প্রকাশ করলেও সেই পরিবারের অন্যদের ওপর সর্বোচ্চ রাষ্ট্রীয় জুলুম ও নিপীড়ন করা হয়েছে। এর অন্যতম উদাহরণ ‘অধিকার’।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ শাসনামলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিপীড়নের শিকার করেছে। তার ভাষায়, সংখ্যালঘু থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ এই দমন-পীড়নের বাইরে ছিলেন না।

এনসিপির সদস্যসচিব আরও বলেন, ‘ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের উগ্রপন্থাও এই দেশে আর দেখতে চাই না। সাধারণ মানুষেরা তাদের কথাটা যেন সুন্দর করে বলতে পারে। তাদের কথার সাথে কে কতটুকু একমত বা দ্বিমত, সেটি বড় নয়; বড় হলো মানুষ তাঁর কথাটা বলে নিরাপদ থাকতে পারলেন কি না, তার ওপরে জুলুম করা হলো কি না।’

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ২০০৯ সাল থেকেই তথাকথিত রাজাকার বা মৌলবাদী তকমা দিয়ে দেশপ্রেমিক ও ধর্মীয় ব্যক্তিদের দমন করার একটি ‘লাইসেন্স’ তৈরি করেছিল আওয়ামী লীগ।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, গণতান্ত্রিক রূপান্তরের পথে অতীতের সব জুলুম ও অবিচারকে বিবেচনায় নিতে হবে। তা না হলে গণতান্ত্রিক কাঠামোতে পৌঁছানো সম্ভব হবে না। শাপলা চত্বর থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণহত্যা পর্যন্ত প্রতিটি অন্যায়ের বিচার ও স্বীকৃতি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ মাহদি এবং হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।

তথ্যসূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ