সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬

শাপলা, পিলখানা ও ২৪-এর গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার হত্যার সঙ্গে […]

শাপলা, পিলখানা ও ২৪-এর গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার হত্যার সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা আয়নাঘর ও জল্লাদখানা তৈরি করেছিল, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবসান ঘটিয়ে সংসদের ভেতরেই সব বিষয়ের সমাধান করার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু সরকার গণভোটের রায়কে অস্বীকার করে দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দলকে কোনো ধরনের লোভ বা টোপ দিয়ে দমিয়ে রাখা যাবে না। জনগণের দেওয়া ৭০ শতাংশ রায়ের বাস্তবায়ন নিশ্চিত করেই তারা থামবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, খুব শিগগিরই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তার দাবি, এই লড়াইয়ে ফ্যাসিবাদ, অপরাধী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও আধিপত্যবাদীদের পরাজয় নিশ্চিত হবে।

আন্দোলনে নিহত ও গুমের প্রসঙ্গ

বিগত আন্দোলনে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ওই সময়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে গুম হয়েছেন এবং আয়নাঘরে বন্দি ছিলেন।

সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ছয় মাস ক্ষমতায় থাকার পর নিজেদের ‘শিশু সরকার’ হিসেবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়। জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি; বরং প্রাপ্তবয়স্ক বিবেচনা করে তাদের প্রতিশ্রুতি শুনেই ভোট দিয়েছে।

সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার একের পর এক ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত নেবে আর বিরোধী দল চুপচাপ বসে থাকবে—এমনটা হবে না।

তিনি বলেন, এখন পর্যন্ত তাদের আঙুল সোজা রয়েছে, তবে প্রয়োজন হলে তা বাঁকা করতেও তারা দ্বিধা করবেন না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ