রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে একটি পিকআপ ভ্যান নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বিমানবাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন […]
ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে একটি পিকআপ ভ্যান নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বিমানবাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
এ ঘটনায় কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। এছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের নামে আরও একজন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ও আহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।