সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৭:২৭ এএম, ১০ আগস্ট ২০২৫

শিবিরের ‘মানুষ তৈরির প্রজেক্ট’ ও রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমকে ‘মানুষ তৈরির প্রজেক্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।একই সঙ্গে তিনি বলেছেন, ‘কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যা, এটাই আমাদের রাজনীতি’। রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ […]

শিবিরের ‘মানুষ তৈরির প্রজেক্ট’ ও রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমকে ‘মানুষ তৈরির প্রজেক্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।একই সঙ্গে তিনি বলেছেন, ‘কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যা, এটাই আমাদের রাজনীতি’।

রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ ৫-১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল আছে। বাকি ৯০ শতাংশ কাজই হচ্ছে ব্যক্তি গঠন। এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা (হার্ড ও সফট স্কিল) এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে’।

শিবির সভাপতির ভাষায়, ‘আমাদের কনসেপ্ট হলো ছাত্রশিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না। পাশাপাশি পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে’।

‘কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি’।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ