সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৫:১৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুইজন ওই বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মী। পুলিশ জানায়, গ্রেপ্তারদের সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ […]

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুইজন ওই বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মী।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে এসআই তাহমিনা আক্তার জানান, আদালতে আজ গ্রেপ্তারদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে রোববার রাত সাড়ে ৩টার দিকে অভিযুক্ত শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ