Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৫ পিএম, ২৩ জুলাই ২০২৬

শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির শুধু পদত্যাগ নয়, তাকে গ্রেপ্তারও করতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানে আমরা […]

শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির শুধু পদত্যাগ নয়, তাকে গ্রেপ্তারও করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু দেশে সেই পরিবর্তন আসেনি। মাদক কারবার, চাঁদাবাজি, দলীয়করণ ও জমি দখল—কোনোটাই বন্ধ হয়নি।”

তিনি অভিযোগ করেন, প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণের কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তার ভাষায়, “আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত—সব দলীয়করণ হয়ে গেলে কোথাও ন্যায়বিচার পাবেন না। এই সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন ও সংস্কার বাস্তবায়ন চাইলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।”

এনসিপির সংসদীয় ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের মাত্র আটজন সংসদ সদস্য আছে। এই আটজন জনগণের পক্ষে একশো জনের ভূমিকা পালন করছে। এনসিপি প্রধান বিরোধী দল হলে জনগণের পক্ষে আরও কার্যকর ভূমিকা রাখতে পারত। আগামীতে জনগণ সমর্থন দিলে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করবে এনসিপি।”

রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে? শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা জানতে চাই, এ ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্যাসিস্টরা তাণ্ডব চালালে এর দায় সরকার ও পুলিশ প্রশাসনকেই নিতে হবে।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ