সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৩৫ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

শেখ পরিবারের নামে থাকা ৮৭৯ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে নামকরণ করা দেশের মোট ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের ১৮ মাসের শাসনামলে এই পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নাম পরিবর্তন হয়েছে যুব […]

শেখ পরিবারের নামে থাকা ৮৭৯ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে নামকরণ করা দেশের মোট ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের ১৮ মাসের শাসনামলে এই পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নাম পরিবর্তন হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে। এ মন্ত্রণালয়ের অধীনে থাকা ২০৫টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম সংশোধন করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পরিবর্তন এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায়, যেখানে ১৮১টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৮৪টি প্রতিষ্ঠানের নাম বদলানো হয়েছে।

এর আগে গত বছরের ২৬ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনামলে দেশে মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের নেতাদের নামে রাখা হয়েছিল। এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, সেতু, সড়ক, বিভিন্ন সরকারি ভবন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা অন্তর্ভুক্ত ছিল।

অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শেখ পরিবারের নামে থাকা ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, একাডেমিক ও বিজ্ঞান ভবন, মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজ, ছাত্রাবাস ও হোস্টেল, গ্রন্থাগার ও পাঠাগার, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র।

এছাড়া সেনানিবাস, নৌজাহাজ, থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা, পদক-বৃত্তি ও ট্রফি, স্যাটেলাইট ও ভূ-উপগ্রহ কেন্দ্র, জাদুঘর, কমপ্লেক্স, স্কয়ার, অডিটোরিয়াম, সম্মেলন কেন্দ্র, নভোথিয়েটার, সড়ক-মহাসড়ক-সরণি, সেতু, টানেল, ফ্লাইওভার, রেলস্টেশন, উন্নয়ন প্রকল্প, আর্থিক স্কিম ও আর্থিক প্রতিষ্ঠান, পার্ক, ফিল্ম সিটি, উদ্যান, পুনর্বাসন কেন্দ্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনা, স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স, ম্যুরাল, কর্নার, মঞ্চ, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার, চর, বাজার, গ্রাম, বাস টার্মিনালসহ মোট ২৯ ধরনের প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেওয়া হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মেহেরপুর বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি নামকরণ করা হয়।

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম বদলে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জের ভৈরবের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাম বদলে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জামালপুরের মেলানদহের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাখা হয়েছে।

মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের নাম পরিবর্তন

অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। পাশাপাশি খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।

এছাড়াও শেখ পরিবারের নামে থাকা দেশের ৩৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম সংশোধন করা হয়েছে।

একাডেমিক ও বিজ্ঞান ভবনের নাম পরিবর্তন

ঢাকা কলেজের শেখ জামাল একাডেমিক ভবনের নাম বদলে রাখা হয়েছে জুলাই ৩৬ একাডেমিক ভবন। শরীয়তপুর সরকারি কলেজের শেখ লুৎফর রহমান একাডেমিক ভবনের পরিবর্তে ডা. গোলাম মাওলা একাডেমিক ভবন, সরকারি তিতুমীর কলেজের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের পরিবর্তে নতুন বিজ্ঞান ভবন এবং একই কলেজের শেখ কামাল প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে প্রশাসনিক ভবন রাখা হয়েছে।

স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন

অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের নামে থাকা মোট ২০৫টি স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করেছে। এর মধ্যে জাতীয় স্টেডিয়াম ঢাকার নাম, যা ফ্যাসিবাদ আমলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়েছিল, তা পুনরায় জাতীয় স্টেডিয়াম ঢাকা করা হয়। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম বদলে জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা ঢাকা এবং শেখ কামাল মিলনায়তন, জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ঢাকার নাম পরিবর্তন করে জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ঢাকা রাখা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনা

এসবের বাইরে শেখ পরিবারের নামে থাকা ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি উচ্চ বিদ্যালয়, ২৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯৯টি কলেজ বা মহাবিদ্যালয়, ১৫টি বিশ্ববিদ্যালয়, ১২টি একাডেমিক ও বিজ্ঞান ভবন, ৩৪টি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ১৩টি ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজ, ৩৫টি ছাত্রাবাস ও হোস্টেল, ১৫টি গ্রন্থাগার ও পাঠাগার, ১৪টি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ৯টি সেনানিবাস, ১১টি নৌজাহাজ, চারটি থানা ও পুলিশের স্থাপনা, ছয়টি পদক, বৃত্তি ও ট্রফি এবং তিনটি স্যাটেলাইট ও ভূ-উপগ্রহ কেন্দ্রের নাম পরিবর্তন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ