সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৫:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে করণীয় স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার মতো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, “ভারত চাইলে তাকে ফেরত দেবে। আমরা চাপ দিতে পারি, কথা বলতে পারি—কিন্তু ভারত রাজি […]

return
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার মতো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, “ভারত চাইলে তাকে ফেরত দেবে। আমরা চাপ দিতে পারি, কথা বলতে পারি—কিন্তু ভারত রাজি না হলে আমাদের কিছু করার সুযোগ খুব সীমিত।”

তিনি আরও বলেন, গত ১৫ বছরের তুলনায় র‍্যাবের কর্মকাণ্ড এখন অনেক উন্নত হয়েছে এবং ডি জি এফ আই–এর মতো গোয়েন্দা সংস্থা সব দেশেই রয়েছে। জাতিসংঘের সুপারিশে এসব সংস্থা বিলুপ্ত করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই স্বল্প সময়ের সফরে ঢাকায় আসবেন।

এর আগে ৫ ডিসেম্বর রংপুরে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ