জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি।” শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন এলাকায় এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে সারজিস আলম বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি।”
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন এলাকায় এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে সারজিস আলম বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন এবং ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেন। তার দাবি, শেখ হাসিনাও একই ধরনের পদ্ধতিতে গত ১৫ বছর দেশ পরিচালনা করেছেন।
তিনি সীমান্তে কথিত ‘পুশইন’-এর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এর আগে রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়কপথে রহনপুর কলেজ মোড় পর্যন্ত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন সারজিস আলম। পরে পদযাত্রা রহনপুর কলোনি মোড় ও স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে তিনি জুলাই আন্দোলনে নিহত তারেকের বাবা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাকে মঞ্চে নিয়ে যান।
গোমস্তাপুর উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জাহিদ হাসান, জাতীয় নারী শক্তির সভাপতি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম।
সমাবেশের শেষে এনসিপির মনোনীত গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টারকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।