সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৫১ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলতে  সরকারের অনুরোধ

সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) রাতে প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের দৃষ্টি আকর্ষণ করে […]

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলতে  সরকারের অনুরোধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) রাতে প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।

সরকার জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি সরাসরি অথবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন—এমন প্রত্যাশা করছে সরকার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ