সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:০০ পিএম, ৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে এখনই দেশে ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে […]

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে এখনই দেশে ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। ওই বছরের অক্টোবরে জাতীয় দলের হয়ে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে ফিরে যেতে হয়েছিল তাকে।

৩৯ বছর বয়সী সাকিব এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ডিসেম্বরের দিকে দেশে ফেরার কথা জানিয়েছেন এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথাও বলেছেন।

শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, এখনই দেশে ফেরা সম্ভব না হলে তিনি তার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। দলের নেতৃত্বের প্রতি নিজের আনুগত্যের কথাও তুলে ধরে তিনি জানান, নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, তারা সেটিই অনুসরণ করবেন।

সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়েও কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাকিব। তার দাবি, সেখানে তিনি শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথাই বলেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ