জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি)-এ আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা […]
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি)-এ আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, যদি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরেন এবং সরকার সেই সুযোগ করে দেয়, তাহলে তাকে ঘিরে দেশের মানুষ প্রস্তুত থাকবে।
তিনি বলেন, “যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, আর সেই আসার ব্যবস্থা সরকার করে দেয়, তাহলে আপনারা প্রস্তুত আছেন তো? আমরা সবাই প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে—কোনো কথা হবে না। বাংলাদেশের জনগণ সেদিন রাজপথে থাকবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক।
তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। যারা এমন চিন্তা করছেন, তারা চাইলে তা বাস্তবে প্রয়োগ করে দেখাতে পারেন।
তার ভাষায়, “আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। আপনাদের যদি হিম্মত থাকে, তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস আছে, তা মাঠেই দেখা যাবে।”
সভায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার, আহত ব্যক্তি এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা গণ-অভ্যুত্থানের বিচার, আহতদের পুনর্বাসন এবং রাজনৈতিক সংস্কারের বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য দেন।