সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:৫৫ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

শেষ মুহূর্তে ১০% ভোটে অনিয়মের অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন চলাকালে বেশ কয়েকটি আসনকে লক্ষ্য করে প্রশাসনিক প্রভাব খাটিয়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা […]

শেষ মুহূর্তে ১০% ভোটে অনিয়মের অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন চলাকালে বেশ কয়েকটি আসনকে লক্ষ্য করে প্রশাসনিক প্রভাব খাটিয়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভোট গণনার শেষ পর্যায়ে প্রায় ১০ শতাংশ ভোটে কারচুপির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ভোটে বিজয়ী দলের কিছু কর্মকাণ্ড জনমনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। যেভাবে সহিংসতার ঘটনা ঘটছে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, এই নির্বাচনে দুটি স্পষ্ট অবস্থান ছিল—একটি পক্ষ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এবং অপরটি পূর্বের ব্যবস্থায় ফিরে যেতে আগ্রহী। তার মতে, বর্তমান পরিস্থিতি সেই দ্বন্দ্বেরই প্রতিফলন।

এদিকে, খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনকে তারা ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন এবং এর মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফেরার আশা ছিল। তবে ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা হতাশাজনক হবে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, ভোটগ্রহণ মোটামুটি স্বাভাবিক হলেও গণনার সময় অসঙ্গতি দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ