সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১১:৫১ এএম, ২৬ নভেম্বর ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষেও গোল উৎসব, ৩ ম্যাচে ১৮ গোল করল বাংলাদেশ

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের গোলাম রব্বানীর দল। এ জয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করল গোলাম রব্বানীর দল। শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার […]

শ্রীলঙ্কার বিপক্ষেও গোল উৎসব, ৩ ম্যাচে ১৮ গোল করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের গোলাম রব্বানীর দল। এ জয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করল গোলাম রব্বানীর দল।

শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারায় লাল–সবুজের তরুণরা। ১৬ দল নিয়ে হবে এবারের মূলপর্ব। এখন পর্যন্ত নয় দল কোয়ালিফাই করেছে, বাকিরা আসবে বাছাই থেকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ