সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:১১ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫

সংকট এখনো কাটেনি হাদিরঃ ডাঃ আহাদ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে তার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ, যিনি হাদির চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। ডা. আহাদ জানান, হাদি এখনো জীবন-মৃত্যুর সংকটপূর্ণ পর্যায়ে রয়েছেন। সিঙ্গাপুরের নিউরোসার্জনদের সর্বশেষ […]

সংকট এখনো কাটেনি হাদিরঃ ডাঃ আহাদ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে তার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ, যিনি হাদির চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।

ডা. আহাদ জানান, হাদি এখনো জীবন-মৃত্যুর সংকটপূর্ণ পর্যায়ে রয়েছেন। সিঙ্গাপুরের নিউরোসার্জনদের সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, তার মস্তিষ্কে হওয়া ইস্কেমিক পরিবর্তন ও ব্রেন ইডেমার মাত্রা কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বা ‘টাইম উইন্ডো’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি করার পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম একযোগে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কের বাম অংশে ইস্কেমিক পরিবর্তনের কোনো অগ্রগতি হয়নি এবং ব্রেনের ফোলাভাব এখনো বিদ্যমান। পাশাপাশি ব্রেন স্টেমে আঘাতের ফলে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

হাসপাতালের চিকিৎসকদের বরাতে ডা. আহাদ জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় কার্যকর রাখা হয়েছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোরেও এখনো কোনো পরিবর্তন দেখা যায়নি। অর্থাৎ নিউরোলজিক্যাল অবস্থায় দৃশ্যমান উন্নতি বা অবনতি কোনোটিই হয়নি। এই অবস্থায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন চিকিৎসকরা। নির্ধারিত সময়ের মধ্যে শরীর যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে পরবর্তী চিকিৎসার সম্ভাবনা তৈরি হতে পারে।

ডা. আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্ত জমাট থাকার চিহ্ন পাওয়া গেছে। এ কারণেই বাংলাদেশে থাকার সময় তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই জটিলতাকে বিবেচনায় রেখে তার শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থার উন্নতি হয়েছে—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে ডা. আহাদ বলেন, তিনি চোখ খুলেছেন বা জ্ঞান ফিরেছে এ ধরনের কোনো তথ্য সত্য নয়। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে এই মুহূর্তে চিকিৎসকরা নিশ্চিত কোনো মন্তব্য করতে পারছেন না।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্ন চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ