সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:৩৪ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

সংকট মোকাবিলায় ৯ দফা প্রস্তাব দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৯ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবগুলো গৃহীত হয়। সম্মেলনে দলের আমীর ডা. শফিকুর রহমান সরকারকে জাতীয় সংকট মোকাবিলায় সব পক্ষকে সঙ্গে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে […]

সংকট মোকাবিলায় ৯ দফা প্রস্তাব দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৯ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবগুলো গৃহীত হয়।

সম্মেলনে দলের আমীর ডা. শফিকুর রহমান সরকারকে জাতীয় সংকট মোকাবিলায় সব পক্ষকে সঙ্গে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটাতে দ্রুত বাস্তবসম্মত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তাবনায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর মনিটরিং, জাতীয় ঐকমত্য গঠন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

জ্বালানি খাতে দেশীয় গ্যাস ও কয়লা উত্তোলন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুৎ খাত আধুনিকায়নের দাবি জানানো হয়। পাশাপাশি কৃষিতে সার সংকট দূর করা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রশাসন ও বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে বলা হয়, নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার করতে এবং সন্ত্রাস-দখলবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানানো হয়।

এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যাংকিং খাতে সংস্কার, অর্থ পাচারকারীদের শাস্তি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরির কথাও বলা হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে মুসলিম দেশগুলোর ঐক্য জোরদার ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ