সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৪৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

সংবিধান সংস্কার ও সংশোধনের মধ্যে পার্থক্য কী, জানালেন তাজুল ইসলাম

বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ব্যাখ্যা দিয়ে বলেছেন, সংবিধানে এমন কিছু মৌলিক স্তম্ভ বা কাঠামো রয়েছে, যা সংসদ চাইলেও সংশোধন করতে পারে না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে এই কাঠামো সুরক্ষিত থাকে। তবে তিনি বলেন, সেই কাঠামো সংস্কার করা সম্ভব। বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, যদি কেবল সংসদীয় […]

সংবিধান সংস্কার ও সংশোধনের মধ্যে পার্থক্য কী, জানালেন তাজুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ব্যাখ্যা দিয়ে বলেছেন, সংবিধানে এমন কিছু মৌলিক স্তম্ভ বা কাঠামো রয়েছে, যা সংসদ চাইলেও সংশোধন করতে পারে না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে এই কাঠামো সুরক্ষিত থাকে। তবে তিনি বলেন, সেই কাঠামো সংস্কার করা সম্ভব।

বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, যদি কেবল সংসদীয় সংশোধনীর মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হয়, তবে ভবিষ্যতে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। উদাহরণ হিসেবে তিনি পঞ্চম সংশোধনীর প্রসঙ্গ তুলে ধরে বলেন, এটি বাতিল হওয়ার অন্যতম কারণ ছিল সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হওয়া।

তিনি আরও বলেন, শুধু সংশোধনের পথে হাঁটলে সংবিধানের আমূল পরিবর্তন সম্ভব নয়। এতে কেবল সীমিত বা কসমেটিক পরিবর্তন আসবে, যা জাতির দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে না।

সাবেক চিফ প্রসিকিউটর বলেন, জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার। গত ৫৪ বছরের রাষ্ট্রীয় সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই সংস্কারের দাবি ওঠে। এ লক্ষ্যেই সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছিল, যাতে সদস্যরা একই সঙ্গে সংসদ সদস্য এবং গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, যেহেতু বর্তমান সরকার একটি রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, যা প্রচলিত সংবিধানের কাঠামোর মধ্যে ছিল না, তাই সংবিধান সংস্কারের জন্য পৃথক সাংবিধানিক বা আইনগত ব্যবস্থা প্রয়োজন ছিল। তার ভাষ্য অনুযায়ী, গণভোটের মাধ্যমে জনগণ ইতোমধ্যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং এর মাধ্যমে সংবিধান সংস্কারের একটি নৈতিক ও রাজনৈতিক বৈধতা সৃষ্টি হয়েছে। জনগণ সচেতনভাবেই সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং সেই রায়কে সম্মান করা উচিত।

তাজুল ইসলাম বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের পরিবর্তে সংশোধন প্রক্রিয়ার দিকে যেতে চাইছে। তার দাবি, দলটির সংবিধান সংস্কার পরিষদ নামটির প্রতি প্রবল আপত্তি রয়েছে। তিনি বলেন, জুলাইয়ের রক্তাক্ত আন্দোলন কেবল একটি সাধারণ নির্বাচনের জন্য হয়নি, বরং রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যেই সংঘটিত হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ