সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৫৯ পিএম, ১১ মার্চ ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা হলে দল-মত নির্বিশেষে সবাইকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা প্রধান অতিথির বক্তব্যে মো. নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল […]

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা হলে দল-মত নির্বিশেষে সবাইকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা

প্রধান অতিথির বক্তব্যে মো. নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। সারাদেশের মানুষের দৃষ্টি এখন সংসদের দিকে। আমরা প্রত্যাশা করছি, সরকার দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি তা না হয়, তাহলে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হবেন। এটি শুধু আমাদের দলের দাবি নয়, এটি নতুন বাংলাদেশের দাবি। তাই দল-মত নির্বিশেষে সবাইকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা একটি কার্যকর সংসদ দেখতে চাই। আমাদের আশা, বিরোধী দলকে যথাযথভাবে কথা বলার সুযোগ দেওয়া হবে এবং সব প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’

গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদের স্মরণে তিনি বলেন, রংপুর বিভাগের সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের বৈষম্য করা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগরীর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগের নেতারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ