ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।তিনি জানান, নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শেষে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।
তিনি জানান, নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শেষে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এনসিপির পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিংও দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যান নুসরাত তাবাসসুম। গত ২৭ এপ্রিল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় শনিবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল।