ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংগীত বাজানোর সময় বিরোধীদলীয় সংসদ সদস্যদের বসে থাকার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন আবদুল হান্নান মাসউদ। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, অধিবেশন চলাকালে স্পিকার রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার ঘোষণা করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংগীত বাজানোর সময় বিরোধীদলীয় সংসদ সদস্যদের বসে থাকার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, অধিবেশন চলাকালে স্পিকার রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার ঘোষণা করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে প্রবেশ করলে সরকারদলীয় সংসদ সদস্যরা সম্মান জানাতে দাঁড়িয়ে যান, আর বিরোধী সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে বসে থাকেন এবং স্লোগান দিতে থাকেন।
তিনি দাবি করেন, রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সময়ই জাতীয় সংগীত বাজানো শুরু হয়। কিন্তু তখন বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারের শব্দে সমস্যা থাকায় তারা শুরুতে বিষয়টি বুঝতে পারেননি।
পরে হাসনাত আব্দুল্লাহ বিষয়টি টের পেয়ে অন্য সদস্যদের জানান। এরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান এবং সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।
হান্নান মাসউদ বলেন, বিষয়টি একটি ভুল বোঝাবুঝি ছিল এবং সঠিক তথ্য প্রকাশ হলে বিভ্রান্তি দূর হবে।