সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংস্কারের শপথ না নিয়ে বিএনপি প্রতিশ্রুতি ভেঙেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে দেওয়া জনগণের রায়কে উপেক্ষা করেছে এবং তাদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে শপথ গ্রহণ পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, […]

সংস্কারের শপথ না নিয়ে বিএনপি প্রতিশ্রুতি ভেঙেছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে দেওয়া জনগণের রায়কে উপেক্ষা করেছে এবং তাদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে শপথ গ্রহণ পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেশের মানুষ নতুন সরকারের কাছে কী প্রত্যাশা করবে—তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের বিষয় নয়, বরং এতে একটি গুরুতর আইনি ও সাংবিধানিক জটিলতার জন্ম দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই জাতীয় সনদের অধীনে অনুষ্ঠিত গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ সূচক রায় আসলে সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের একই অনুষ্ঠানে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিএনপি সেই বিধান উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এই জাতীয় সনদে বিএনপিও স্বাক্ষর করেছে এবং তারাই এই আদেশের ভিত্তিতে গণভোট ও নির্বাচনে অংশ নিয়েছে। এখন তারা বলছে গণভোট সংবিধানে উল্লেখ নেই—কিন্তু গণভোটের বৈধতা এসেছে সেই আদেশ থেকেই, যা সবাই মিলে মেনে নিয়েছিল। ফলে বর্তমানে একটি স্পষ্ট আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। দ্রুত এই জটিলতার সমাধান করে সংস্কারের শপথ গ্রহণের মাধ্যমে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেন। একই সুরে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় আগে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিলেন, তখন অভিযোগ উঠেছিল তারা কোনো একটি দলের সঙ্গে যুক্ত। এখন ড. খলিলুর রহমান বিএনপি সরকারের অংশ হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—আগের অন্তর্বর্তীকালীন সরকার কি নিরপেক্ষ ছিল, নাকি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করেছে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিত কারচুপি হয়েছে এবং ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে সরকারি দলকে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী করা হয়েছে। অনেক আসনে বিরোধী দলগুলোকে উদ্দেশ্যমূলকভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, প্রকৃত সংবিধান সংস্কার যেন বাস্তবায়ন না হয়, সেই লক্ষ্যেই এই পুরো প্রক্রিয়া পরিচালিত হয়েছে। ড. খলিলুর রহমানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সেই বাস্তবতারই স্পষ্ট প্রমাণ।

এই সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ